খেলাধুলা ডেস্ক : ফুটবল বিশ্বকে রীতিমত চমকে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত টটেনহ্যাম হটস্পার মহিলা দলের প্রাক্তন ফুটবলার তানভি হান্স। পুরুষদের লিগে প্রথম মহিলা ফুটবলার হিসেবে বল পায়ে মাঠে নেমে ইতিহাস গড়েছেন তিনি।
ভারতীয় মহিলা দলে খেলার স্বপ্ন তার বহুদিনের। কিন্তু ব্রিটেনে বড় হওয়া ফুটবলারের এ দেশের নাগরিকত্ব না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি এখনও। তবে ভারতে লিগের ম্যাচ খেলতে এসেই চমক দেখালেন করলেন তানভি।
দ্য অ্যামেচার লিগে কাল্ট এফসি দলে শুধু জায়গাই করে নেননি ২৫ বছরের যুবতী, দলের নেতৃত্বও দিলেন তিনি। যে দলের বাকি সব ফুটবলারই পুরুষ। অর্থাৎ মাঠে পুরুষ ফুটবলারদের লড়াইয়ে একমাত্র মহিলা ফুটবলার হিসেবে নজর কাড়লেন তানভিই।
যদিও টুর্নামেন্টে ভাওকালি এফসি’র কাছে ১-২ গোলে হেরে যায় তার দল। তবে সতীর্থদের চাঙ্গা রাখতে টুইটারে তাদের পারফরম্যান্সের প্রশংসাও করলেন দলনেত্রী।
অভিজ্ঞ এই উইঙ্গার জানান, তার দলের বেশিরভাগ ফুটবলারেরই টানা ৯০ মিনিট খেলার অভিজ্ঞতা নেই। তা সত্ত্বেও যে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে গেছেন সকলে, তাতেই সন্তুষ্ট তিনি।
অনেকদিন ধরেই অ্যামেচার লিগে পুরুষ ও মহিলা উভয়কেই সুযোগ দেওয়ার পরিকল্পনা করছিল আয়োজকরা। সেই উদ্যোগকে কাজে লাগিয়েই প্রথম মহিলা ফুটবলার হিসেবে ভারতের মাটিতে ইতিহাস গড়লেন তানভি হান্স।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












