বিনোদন ডেস্ক : দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি ব্যতিক্রমী বক্তব্য আর অবস্থানের জন্য অভিনেত্রী কঙ্গনা রাণৌতের স্বতন্ত্র অবস্থান রয়েছে শোবিজ অঙ্গনে। এবার বানসালির ‘পদ্মাবতী’ ইস্যুতে সৃষ্ট উগ্রবাদী উত্তেজনায় হুমকির বিরুদ্ধে অন্যরা যখন স্বাক্ষর সংগ্রহ করছেন, তখন কিনা উলটো কথা বলছেন কঙ্গনা।
জানা যায়, বিভিন্ন উগ্রবাদী সংগঠনের কাছ থেকে হুমকি পাওয়া ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের নিরাপত্তার জন্য ক্যাম্পেইন করছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ক্যাটরিনা কাইফসহ অন্যান্যরা। কিন্তু সবাইকে চমকে দিয়ে সেখানে স্বাক্ষর না করে পরবর্তীতে এক অনুষ্ঠানে আগ্রাসী মন্তব্য করলেন তিনি। অবশ্য সেটাকে আগ্রাসী না বলে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বলাই শ্রেয়।
সম্প্রতি ওই অনুষ্ঠানে এসে কঙ্গনা বলেন, আমার বোন যখন স্কুলে পড়তে এক ছাত্রের দ্বারা এসিড নিক্ষেপের শিকার হয়েছিল। কিছু দিন আগে এক সুপারস্টারও (ঋতিক রোশান) আমাকে জেলে পুরতে চেয়েছিলেন। তাই নির্দিষ্ট একজনকে আক্রমণ না করে আমাদের উচিৎ সরাসরি পুরুষতন্ত্র ও চরমপন্থীদের আক্রমণ করা।
তিনি আরো বলেন, তবে এটি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু ছেলেদের ক্ষেত্রে নয়। আর এ জন্য সিনেমা খুবই ভালো একটি মাধ্যম। সিনেমার মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি।











