আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী শনিবার এক বিবৃতিতে এ কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার দিনের শুরুর দিকে রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে।
এদিকে, জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানিয়েছেন, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করে নি।
নয়াদিল্লি প্রায় নিয়মিতভাবে অভিযোগ করে আসছে যে, পাকিস্তান অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে কাশ্মিরি গেরিলাদেরকে। পাশাপাশি গেরিলাদেরকে সীমান্ত পেরিয়ে গিয়ে ভারতীয় সেনাদের ওপর হামলার সুযোগ করে দেয়। পাকিস্তান এসব অভিযোগ জোরালো ভাষায় নাকচ করে থাকে। দেশটি বলছে, ভারতই বরং জম্মু-কাশ্মিরে ‘যুদ্ধাপরাধ’ ঘটাচ্ছে এবং পাকিস্তানে সন্ত্রাসী পাঠাচ্ছে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












