স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসি যখন চোটের কবলে পড়ে রয়েছেন। দেশের হয়ে ম্যাচ খেলতে পারছেন না। তখন চোট কাটিয়ে দেশের হয়ে দুর্দান্ত শুরু করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
ইউরো জেতার পরে রোনালদো ও পর্তুগালের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে অ্যান্ডোরাকে ছ’গোলে হারিয়েছে পর্তুগাল। হ্যাটট্রিক সহ চার গোল করলেন সিআর সেভেন।
ম্যাচের দু’মিনিটেই বিপক্ষের জাল কাঁপিয়ে দেন রোনালদো। বিপক্ষের কিছু বুঝে উঠার আগেই গোল করেন তিনি। এর দু’মিনিট পরেই ফের গোল করেন রোনালদো। ৪৪ মিনিটে জে ক্যানসেলো গোল করে দলের পক্ষে লিড বাড়ান। বিরতির সময় তিন গোলেই এগিয়ে ছিল। বিরতির পরেও পর্তুগালের গোল উৎসব দেখা গেছে। ৪৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সিআর সেভেন। ৬৮ মিনিটে নিজের চার নম্বর গোলটি করেন রিয়াল মাদ্রিদের রাজপুত্র। এরপরও অনেক নাটক বাকি ছিল। ৮৬ মিনিটে অ্যান্ড্রে সিলভা গোল করে অ্যান্ডোর কফিনে শেষ পেরেক পোঁতেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












