পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ বাংলাদেশ এর আয়োজনে রাঙ্গুনিয়া রাহাতিয়া নূরীয়া নকশবন্দীয়া দরবার শরীফের ঐতিহ্যবাহী ৫১ তম জশনে জুলুস(শোভাযাত্রা) সোমবার(১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। জুলুসে নেতৃত্ব দেন দরবারের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশরাফী। সকাল ৯ টায় জুলুসটি দরবার প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পোমরা ইউনিয়নের গোছরা চৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তকবির, নারায়ে রেসালত স্লোগান দিয়ে র্যালীতে অংশ নিয়েছেন নবীপ্রেমিক হাজার হাজার সুন্নী জনতা। জুলুসে রাঙ্গুনিয়ার বিভিন্ন সুন্নী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন। পবিত্র মিলাদুন্নবী(দ:) উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে জুলুস শেষে মিলাদ মাহফিলে দেশ ও বিশ্বের শান্তি কামনায় মুনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির শেষ হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












