জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পদুয়া সোমবাড়িয়া হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সংবর্ধনা, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশ শুক্রবার (১২ আগস্ট) বিকালে সোমবাড়িয়া হাট বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সোমবাড়িয়া হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম কাদেরের সভাপতিতে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম কবির তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু জাফর, বর্তমান পদুয়া ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন সেলিম প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. মুন্না আজাদ, ছাত্রলীগ নেতা মো. রাসেল, মো. ওসমান, হৃদয় দাশ, রাহাত সিফাত, ইমরান উদ্দিন, প্রনশ বড়–য়া, মো. রকি, মো. সাত্তার, মো. এরশাদ।
সভায় বক্তরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের হাত ধরে পদুয়ার সার্বিক উন্নয়ন চিত্র পাল্টে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথি উন্নয়ন কাজে সকলের অংশীদার নিশ্চিত কল্পে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পদুয়াকে আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরীত করতে সকলের সহযোগীতা কামনা করেন। এসময় বক্তরা জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












