জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নেপাল ও ভারত সীমান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে বাধা না দিতে শুক্রবার নেপালের বিক্ষোভকারীদের প্রতি আহবান জানিয়েছেন। একইসঙ্গে তিনি মতপার্থক্য দূর করতে সংলাপের কথাও বলেছেন।
নেপাল জ্বালানি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু গত সেপ্টেম্বর মাসে নতুন সংবিধানের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর থেকে ওই সীমান্ত দিয়ে খুব কম সংখ্যক মালবাহী গাড়ি প্রবেশ করেছে।
এ প্রেক্ষাপটে বানের মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, নেপাল ও ভারত সীমান্তে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রির সরবরাহ বন্ধ করে দেয়ায় বান কি মুন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিলম্ব না করে দ্রুত এসব বাধা তুলে নিতে বান সকল পক্ষের প্রতি আহবান জানান।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












