খেলাধুলা ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইনের জয়রথ ছুটে চলছেই। নেইমার, এডিনসন কাভানি ও এমবাপেও আছেন দারুণ ছন্দে।অার এই ত্রয়ীর উপর্যুপরি আক্রমণে ধরাশয়ী বোর্দো। এই তিন তারকার দারুণ নৈপুণ্যে লিগ ওয়ানে বিশাল জয় পেয়েছে পিএসজি।
শনিবার নিজেদের মাঠে এই ম্যাচের আগ পর্যন্ত লিগে অপরাজিত বোর্দোকে ৬-২ গোলে হারিয়েছে উনাই এমেরির দল। জোড়া গোল করেন নেইমার। কাভানি আর এমবাপের পাশাপাশি লক্ষ্যভেদ করেন তমাস মুনিয়ে ও ইউলিয়ান ড্রাক্সলার। আর বোর্দোর হয়ে ইউনুস ও ম্যালকম দুই গোল করে হারের ব্যবধান কমান ।
লিগে আট ম্যাচে সপ্তম জয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। উনাই এমেরির দল সব প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচ অপরাজিত রইল। ৩ পয়েন্ট পেছনে বর্তমান চ্যাম্পিয়ন মোনাকো। এ মৌসুমে লিগে প্রথম হারের স্বাদ পাওয়া বোর্দোর পয়েন্ট ১৫।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












