ডেস্ক নিউজ : ইরানের একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং কয়েকজন ইরানি নাগরিকের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘উসকানিমূলক’ তৎপরতা হিসেবে এর তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে প্রযুক্তিগত ক্ষেত্রে ইরানের অগ্রগতি রোধ করা সম্ভব নয়।
তিনি আজ (শনিবার) দিনের প্রথম প্রহরে এক বিবৃতিতে একথা জানান। কাসেমি বলেন, “ইরানি জনগণের বৈজ্ঞানিক উন্নতি প্রতিহত করার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপের যে খেলা মার্কিন সরকার শুরু করেছে নিঃসন্দেহে তা থেকে কোনো উপকার পাবে না ওয়াশিংটন।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল (শুক্রবার) ইরানের একটি প্রযুক্তি ফার্ম ও ১০ ইরানির নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।
বেশ কয়েকটি মার্কিন ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কয়েক ডজন মার্কিন কোম্পানি ও সরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইন আক্রমণকে অজুহাত করে ইরানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ওয়াশিংটন।
কাসেমি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে ‘উসকানিমূলক, অবৈধ ও অন্যায়’ হিসেবে উল্লেখ করে বলেন, আমেরিকার মূল ক্ষোভ যে ইরানি জনগণের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা তার জ্বলজ্যান্ত প্রমাণ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












