দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের নির্মান কাজ শেষ হওয়ার আগেই নির্মানাধীন একটি ব্রীজের ভেঙ্গে পরার ঘটনা ঘটেছে।
প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিলাই নদীর উপর নির্মানাধীন ব্রীজটির নির্ম্মান কাজ শেষ না হতেই রবিবার সন্ধ্যায় তা ভেঙ্গে পড়েছে।
উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর শাহাপাড়া থেকে খাগরাবন্দে যাওয়ার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ঘিলাই নদীর উপর নতুন একটি ব্রীজের নির্মান কাজ শুরু হয়।
নিম্ন মানের সামগ্রী দিয়ে নির্ম্মান কাজ করায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারনা করছেন একাধীক ঠিকাদার ও এলাকাবাসী। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন যে, ঠিকাদার সাদ্দাম হোসেন ব্রীজটির নির্ম্মান কাজ নেন। গ্রামের ভিতরের এই ব্রীজটি নির্মান করতে যেয়ে ব্যাপক অনিয়ম ও দূনীতি করা হয়েছে। তারা আরো বলেন, কোন কর্মকর্তা এখানে না আসায় ঠিকাদার তার ইচ্ছে মতো দায়সারা ভাবে কাজটি শেষ করতে চেয়েছিল। তার পরও অনভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এত বড় একটি ব্রীজ নির্মান করাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রীজ নির্ম্মানকালে বাঁশের খুঁটি সরে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












