ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বলেছেন, মানুষের জীবনে হার-জিত থাকেই। খারাপ ভালো মিলিয়ে মানুষের জীবন।কিছু হলেই সমাজ নারীদের দিকেই আঙুল তোলে। সেক্ষেত্রে আপনাকে বলছি আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসে বলীয়ান হতে হবে। যার সাহস আছে সেই আগাতে পারে।
সোমবার রাতে শহরের নারায়ণগঞ্জ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস।
মেয়র আইভী আরো বলেন, অপু বিশ্বাস যদি ব্যক্তিজীবনে পরিষ্কার থাকেন তবে আপনাকে বলছি, ভয় পাওয়ার কিছু নেই। সত্যকে মেনে নিতে হবে, নিজের সঙ্গে প্রতারণা করা যাবে না। সত্য যত কঠিনই হোক তাকে প্রকাশ করতে হবে।
নারায়ণগঞ্জ ক্লাবের একজন সাধারণ মেম্বার হিসেবে অনুষ্ঠান উপভোগ করতে আসেন মেয়র আইভী। এসময় অপু বিশ্বাস তাকে কিছু বলতে অনুরোধ করায় পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সোচ্চার আইভী এসব কথা বলেন। সাংস্কৃতিক ওই অনুষ্ঠানটির আয়োজন করেন নারায়ণগঞ্জ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি প্রার্থী মাহবুবুর রহমান মাসুম ও সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী ইকবাল হাবিব।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












