আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন থেকে সৌদি আরবে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকা যে অভিযোগ করেছে তাকে ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি বলেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনোই ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেয়নি।”
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি একটি মোটা পাইপ সদৃশ একটি বস্তুকে সাংবাদিকদের দেখিয়ে দাবি করেন, ইয়েমেন থেকে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের রাজধানী রিয়াদে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এটি তার ধ্বংসাবশেষ। তিনি কথিত ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে দাবি করেন, ইরান এই ক্ষেপণাস্ত্র হুথি যোদ্ধাদের দিয়েছে।
ইরান তাৎক্ষণিকভাবে ওই দাবি নাকচ করে দিয়ে হ্যালির অভিযোগকে “ভিত্তিহীন ও উস্কানিমূলক” বলে প্রত্যাখ্যান করেছে।
এ সম্পর্কে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর বেলায়েতি আরো বলেন, “আন্তর্জাতিক ইস্যুতে কীভাবে কথা বলতে হয় তার ন্যুনতম কূটনৈতিক বোধ নিকি হ্যালির নেই। তিনি হচ্ছেন তার বস ডোনাল্ড ট্রাম্পের মতো যিনি ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে উল্টাপাল্টা বক্তব্য দিতে অভ্যস্ত।”
ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনের জবাবে গত ৪ নভেম্বর হুথি আনসারুল্লাহ যোদ্ধারা রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গুলি করে ভূপাতিত করার দাবি করে। (পার্সটুডে)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












