নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
১৭৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৭শ ভোট।
এ নিয়ে টানা দ্বিতীয়বার নাসিকের মেয়র নির্বাচিত হলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
নারায়ণগঞ্জে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। তাদের মধ্যে ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন পুরুষ এবং ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন নারী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার জয়ী হওয়ার খবর প্রচার করছে। তবে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ভোট পড়েছে ৬৫ শতাংশ। গতবার যা ছিল ৬৯ শতাংশ।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












