নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইয়াবার একটি বড় চালান ও এর সঙ্গে জড়িত চট্টগ্রাম-টেকনাফের তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৬ হাজার ৮শ পিস ইয়াবা।
শুক্রবার (১৫ এপ্রিল) সাইনবোর্ডে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ও জালকুড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
গ্রেফতাররা হলেন- চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার সেনেরহাট গ্যারাঙ্গিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), টেকনাফের মৌলভিপাড়া গ্রামের শাহআলমের ছেলে শাহ জাহান (২৫) ও সাবরাং নয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোহাম্মদ হারুন (২১)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া জানান, চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সাইনবোর্ড নেমে সিএনজিতে ওঠেন ফোরকান উদ্দিন। ভোর ৫টায় সাইনবোর্ডে পুলিশ চেক পোস্টে দায়িত্বরত উপ-সহকারী পুলিশ সুপার (এএসআই) আসাদ ও তার ফোর্স ওই সিএনজিতে তল্লাশির সময় ফোরকানের সঙ্গে থাকা তিনটি প্লাস্টিকের বোয়াম ও একটি টিনের কোটা থেকে ৬৬ হাজার ৮শ ইয়াবা উদ্ধার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহজাহান ও হারুনকে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












