আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে তিনজন আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় শুক্রবার অন্তত ২ জন নিহত ও আরো ২৮ জন আহত হয়েছে।
শনিবার বার্তা সংস্থা নিউজ এজেন্সি অব নাইজেরিয়া (এসএএস) একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
প্রতিবেদনে আরো বলা হয়, শুক্রবার রাতে উপশহর কোনডুগার কাসুয়ার কিফি এলাকায় তিন আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
প্রত্যক্ষদর্শী ইদ্রিসা বানা জানায়, জনাকীর্ণ বাজারে তিন বোমা হামলাকারী একসাথে তাদের শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
তিনি আরো বলেন, ‘আত্মঘাতী হামলাকালে বিপুল সংখ্যক মানুষ শেষ সময়ের বাজার করছিল।’
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ঘোমটায় মুখ ঢাকা নারীদের মাধ্যমে বোমা হামলা চালিয়ে আসছে। (বাসস)
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












