অগ্রদৃষ্টি ডেস্ক: নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্ণোতে বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে দেশটির সেনাবাহিনী আরো ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে।
২০১৪ সালে চিবোক-এর স্কুল থেকে যে দুই শো’ জনের বেশি স্কুলছাত্রী অপহৃত হয়েছিলেন, তাদের একজনও রয়েছেন এই উদ্ধার হওয়াদের দলে।
সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানিয়েছেন, ঐ ছাত্রীর নাম সেরাহ লুকা।
এর আগে বুধবার অপহৃত ঐ ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়।
১৯ বছরের আমিনা আলী এনকেক নামের ওই মেয়েটির সঙ্গে একটি শিশুও উদ্ধার হয়েছিল।
এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে।
বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাত করেন দেশটির রাষ্ট্রপতির সাথে।
নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ঐ ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












