ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদীতে কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় মাছ দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিষাক্ত ফরমালিন, রঙ ও কীটনাশক দিয়ে আসছে। ব্রাক্ষন্দী নতুন বাজারসহ শহরের বিভিন্ন বাজারে ৫০ শতাংশ পচা ও অর্ধপচা মাছ তাজা দেখানোর জন্য ক্ষতিকর রঙ ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে সারাদেশে প্রতিবছর ১০০ টনের বেশি ফরমালিন মাছ ও খাদ্যদ্রব্যে ব্যবহার হচ্ছে। রুই, কাতলা, মৃগেল, সামুদ্রিক মাছ, সরপুঁটি, কাঁচকি, কালবাউশসহ বিভিন্ন মাছে ফরমালিন দিলে ৫-৭ দিনেও পচে না। বাজারে ১-৫% মাত্রায় রুই জাতীয় মাছে ফরমালিন দেয়া হয়। শতকরা ০.০৩-০.০৪ ভাগ ফরমালডিহাইডযুক্ত মাছ খেলে পাকস্থলি ও গলায় অস্বস্তিবোধ হতে পারে।
এসব রাসায়নিক উপাদানই মানবদেহের স্বাস্থ্যের জন্য অস্থায়ী ও স্থায়ী ক্ষতিকর। সরকারের প্রশাসনিক কর্মকর্তারা এসব মাছ পরীক্ষা করে প্রায়ই জব্দ করেন। কিন্তু তারপরও ফরমালিন ব্যবহার কমেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা জানায়, ‘সকালে ব্রাক্ষন্দী নতুন বাজার থেকে বড় রুই মাছ কিনে আনে। মাছটি দেখতে সুন্দর হলেও মাছ কাটার পর ভিতর থেকে বাজে গন্ধ বের হতে থাকে। প্রতিনিয়তই এভাবে জনসাধারনকে হয়রানির শিকার হতে হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই











