আল-আমিন মিয়া, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার ভাটপাড়া কদমতলা এলাকায় মটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। আর মারাত্মকভাবে আহত হয়েছেন আরো ১ ব্যক্তি। বৃহস্পতিবার সকাল প্রায় সারে ৭ টায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল প্রায় ৭ টার দিকে নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী মহা সরকের ভাটপাড়া কদমতলা এলাকায় ৩জন মটরসাইকেল আরোহী ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থলেই মটর সাইকেলের ২ আরোহী নিহত হয় এবং অপর আরোহী মারাত্মভাবে আহত হয়। আহত ব্যক্তিকে আশপাশের জনগণ নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনার পর দীর্ঘ যানজটের সৃষ্টি হলে প্রায় সকাল সাওে ৯ টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পরে। আর নিহতের লাশও সকাল সাওে ৯ টা পর্যন্ত ঘটনাস্থলেই রয়েছে বলে জানান স্থানীয়রা। দীর্ঘ দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ দুটি রাস্তার পাশে রেখে যান চলাচলের চেষ্টা চালাচ্ছে।
এ ঘটনার সাথে জড়িত ট্রাকের ড্রাইভার ও শ্রমিকরা পালিয়ে যায়। অপরদিকে মটরসাইকেল আরোহীদের ঠিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












