ডেস্ক নিউজ : নরসিংদীর মাধবদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মেঘনা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)।
মাধবদী থানার এসআই নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে সকালে অস্পষ্ট হয়ে ওঠে একটু দূরের জিনিসও।
এ অবস্থায় তিন আরোহীসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন আরোহী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












