নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সকালে অভিযান চালানোর পর, বাড়িটির ভেতর থেকে পাঁচজন ‘সন্দেহভাজন জঙ্গি’ আত্মসমর্পণ করেছে বলে র্যাব জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, বাড়িটির ভেতরে থাকা পাঁচজনই তাদের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছেন।
এখন জিজ্ঞাসাবাদের জন্য তাদের ঢাকায় নিয়ে আসা হবে।
এছাড়া গতকাল থেকে ঘেরাও করে রাখা বাড়িটিতে এখন র্যাবের গোয়েন্দা তল্লাশি চালাচ্ছেন বলেও জানিয়েছেন মি. খান।
সকালে মি. খান জানিয়েছিলেন, এর আগে বাড়িটির ভেতরে অবস্থানরতদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে, এবং তারা ইতিবাচক বার্তা দিয়েছে।
তবে, স্থানীয় সাংবাদিক সুমন মোল্লা জানিয়েছেন, বাড়িটিতে কোন অস্ত্র বা বিস্ফোরক রয়েছে কিনা সে সম্পর্কেএখনো কিছু জানা যায়নি।
এদিকে, আত্মসমর্পণকারীদের স্বজনেরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে।
সকালে র্যাব জানিয়েছিল, সিলেটে আতিয়া মহলে জঙ্গি অভিযানের পর সেখান থেকে যারা পালাতে পেরেছে, তাদের একটি অংশ ঢাকার আশপাশে অবস্থান নিয়ে আছে বলে র্যাবের কাছে তথ্য ছিল।
এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু জঙ্গি নরসিংদীর গাবতলী এলাকায় অবস্থান করছে বলে তারা নিশ্চিত হয়েছেন বলে জানান মি. খান।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












