নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে চার হোটেল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে শহরের থানা পয়েন্টে অবস্থিত শাহ জালাল হোটেলের মালিক জসীম উদ্দিনকে সাত হাজার টাকা, শহরের নতুন বাজার মোড়ে মাধুরী সুইটমিটের মালিক জান্টু পালকে পাঁচ হাজার টাকা, ঘোষ মিষ্ঠান্ন ভান্ডারের মালিক তনয় কান্তি ঘোষকে এক হাজার টাকা ও বিজন কুমার রায়ের মালিকানাধীন অরেকটি হোটেলকে এক হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী












