মিজানুর রহমান সুহেল,নবীগঞ্জ থেকেঃ জোড় পূর্বক জমির পানি ছাড়তে বাঁধা দেয়ায় উত্তেজিত হয় অতর্কিত হামলায় আহত হয়েছেন রুনা বেগম (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড রায়পুর গ্রামে। জানাগেছে ঐ গ্রামের মোঃ ইসরাফ উদ্দিনের ফসলি জমির পানি জোড় পূর্বক নালা কের নেয়ার চেষ্টা করেন- একই গ্রামের হাশদ আলীর পুত্র মোঃ নুনু মিয়া। এতে জমির মালিক মোঃ ইসরাফ উদ্দিনের স্ত্রী রুনা বেগম বাঁধা দেয়ায় ক্ষোভে অতর্কিত হামলা করে রুনা বেগম (৪৫) শ্লীলতাহী করেছে বলে ও অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত পরিবারের ও এলাকাবাসী প্রশাসেনর কাছে তদন্ত মূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোড় দাবী জানাচ্ছে।











