স্টাফ রিপোর্টার।। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের পুরাতন পরিত্যক্ত পেট্রোল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা
ঘটেছে। গত রবিবার রাত সাড়ে ১০টার
দিকে এ ঘটনা ঘটে। দমকল বাহিনী প্রায়
ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে
আনে। স্থানীয়দের ধারনা ৫/৬ লক্ষাধিক
টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে এক লন্ডন প্রবাসীর মালিকানাধীন এই পুরাতন পরিত্যক্ত পাম্পে দীর্ঘ দিন ধরে গ্যাস সিলিন্ডার, তৈল,কেরাসিন ও ডিজেলের ব্যবসা করে আসছিলেন পাম্পের কর্তব্যরত
কেয়ারটেকার কাঞ্চণ মিয়া।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে একটি কক্ষে রক্ষিত গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে সাথে সাথেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
এ সময় আশ পাশের লোকদের মধ্যে আংতক বিরাজ চড়িয়ে পরে। অগ্নিকান্ডে প্রায় ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে। খবর
পেয়ে তাৎক্ষনিকভাবে হবিগঞ্জ ও নবীগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












