স্টাফ রিপোর্ট।। নবীগঞ্জ উপজেলার দৌলতপুর ও চৌকি গ্রামবাসীর মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়ছেন। গুরুতর আহত চয়ন রায় ও রতন দাশকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের রব্বানী মিয়া ও চৌকি গ্রামের চয়ন দাশ এর মধ্যে স্থানীয় একটি বিল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ৪/৫ দিন পূর্বে চয়ন রায় ও তার লোকজন বিলে মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী দৌলতপুর গ্রামের রব্বানীগংরা বাধা প্রদান করেন। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রব্বানী, জয়নাল ও জুয়েল মিয়ার নেতৃত্বে ২০/৩০জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চয়ন রায়দের বাড়ি-ঘরে হামলা চালায়।
এক পর্যায়ে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহৃত হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি ও মার্কুলী বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন পিনু দাশ, বরেন্দ্র দাশ, সত্যপদ দাশ, সুবল দাশ, জয়নাল মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। অন্য আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এসআই ধর্মজিৎ সিনহা সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












