বিজ্ঞান ও প্রযুক্তি : অবমুক্ত হয়েছে স্যামসাংয়ের নতুন নোটবুক। এটির মডেল নোটবুক ৯ ২০১৮ এডিশন। এটি আল্ট্রাবুকের নতুন ভার্সন। স্যামসাংয়ের নিজস্ব এস পেন টেকনোলজি ব্যবহার করা হয়েছে নোটবুকটিতে।
নতুন নেটবুকটি দুইটি ডিসপ্লে ভার্সনে পাওয়া যাবে। একটি ১৩.৩ ইঞ্চির। অন্যটি ১৫ ইঞ্চির।
১৫ ইঞ্চি ডিসপ্লে ভার্সনের ডিভাইসটির ওজন ১২৫০ গ্রাম। এতে ব্যবহার করা হয়েছে অষ্টম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর এবং ১৬ জিবি র্যাম। এতে ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি ব্যবহার করা যাবে।
১৫ ইঞ্চি মডেলের নোটবুকটিতে এনভিডিয়ার এমএক্স১৫০ ডেডিকেটেড ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে।
নতুন নোটবুকটিতে ৬ সেলের ৭৬ ওয়াটআওয়ারের ব্যাটারি রয়েছে। স্যামসাংয়ের নতুন নোটবুকটি ম্যাগনেশিয়াম অ্যালয় বডিতে তৈরি।
১৩.৩ এবং ১৫ ইঞ্চির ডিসপ্লের নোটবুকটিতে ১০৮০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। গ্যালাক্সি নোটের মতই এতে এস পেন ব্যবহারের সুযোগ আছে। ডিভাইসটির স্ক্রিন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঁজ করা যাবে। ফলে এটি ট্যাবের মতও ব্যবহার করা যাবে। আবার ল্যাপটপ হিসেবেও কাজ করবে এটি। নোটবুকটিতে আইআর ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

সার্চ ফলাফল আর ফ্রি রাখবে না গুগল

দেশের প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট অফিস চালু করলো সিসটেক ডিজিটাল

ভিনগ্রহীদের মহাকাশযান হয়তো এসে গিয়েছে আমাদের কাছে! -হার্ভার্ডের বিজ্ঞানী

ফেসবুকের শুভ জন্মদিন

ফাঁস হলো ‘সস্তা’ গ্যালাক্সি এস১০

যেভাবে ফেসবুক বা ইউটিউবে নজরদারি করা হবে

ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিক পরিষদের উৎকন্ঠা- একটি সমীক্ষা

ঢাকার রাস্তায় সম্পাদকদের নজিরবিহীন মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রচারণায় সাংবাদিকদের কেন এত গুরুত্ব?












