খেলাধুলা ডেস্ক : মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত পিএসজি আরেকটি দারুণ জয় পেয়েছে। এদিনসন কাভানির জোড়া গোলে ফরাসি লিগে নঁতকে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।
শনিবার ঘরের মাঠে লিগ ওয়ানে নঁতকে ৪-১ গোলে হারায় পিএসজি। স্বাগতিকদের অপর দুই গোলদাতা আর্জেন্টিনার দুই খেলোয়াড় আনহেল দি মারিয়া ও হাভিয়ের পাস্তোরে।
লিগে এই ম্যাচের আগ পর্যন্ত তৃতীয় সর্বনিম্ন গোল খাওয়া নঁতের রক্ষণে ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে থাকে পিএসজি। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের শেষদিকে চার মিনিটের ব্যবধানে দুবার বল জালে জড়ায়।
এবারের লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো কাভানির। ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












