আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক তারিক রামাদান। দুইজন নারীর অভিযোগের ভিত্তিতে প্যারিস থেকে বুধবার তাকে গ্রেফতার করে ফরাসি পুলিশ।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। পত্রিকাটি আরও জানায়, পুলিশের এক সূত্র বলেছে প্রভাবশালী এই ইসলামি চিন্তাবিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
কয়েক মাস আগে ফ্রান্সের দুই নারী রামাদানের বিরুদ্ধে অতীতে ধর্ষণের অভিযোগ তুলেন। তবে ৫৫ বছর বয়সী রামাদান এসব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। অভিযোগকারী এক নারী হেন্দা আয়ারির বিরুদ্ধে তিনি মানহানির মামলাও করেছেন তারিক।
মিশরের সাবেক ইসলামপন্থী নেতা হাসান আল বান্নার নাতি তারিক রামাদান সুইডেনে বেড়ে ওঠলেও তিনি ফ্রান্সের নাগরিক। মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিভিন্ন দেশে তিনি বেশ পরিচিত মুখ। পশ্চিমা সমাজেও তার পরিচিতি উল্লেখযোগ্য।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












