স্পোর্টস ডেস্ক : সদ্যই অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। রবিবার কেরিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম খেতাব জেতার পর কোর্টে দাঁড়িয়েই আবেগে ভেসেছিলেন। নিজের জন্মভূমি সুইজারল্যান্ডে ফিরেঅনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন।জুরিখ বিমানবন্দরে ফেদেরারকে স্বাগত জানাতে হাজির ছিলেন অসংখ্য অনুরাগী।
অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে নিয়ে বেরোতেই ঘিরে ধরেন সবাই। শুরু হয় আবদার। সই শিকারীরা তো ছিলেনই, ছিলেন সাংবাদিকরাও। সুইস তারকাকে সঙ্গে নিয়ে সেলফি তোলার হিড়িকও ছিল চোখে পড়ার মতো। তবে এক মুহূর্তের জন্যও বিরক্ত হননি ফেডেরার।
সব আবদার মেটান হাসি মুখে। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দেন। কিন্তু এত কিছুর পরও অনুরাগীরা নাছোড়। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে ফেদেরারের গাড়ি ঘিরেও জয়ধ্বনি দিতে থাকেন অনুরাগীরা। কিন্তু তাতেও ধৈর্যচ্যুতি ঘটেনি। ঘটবে কি করে? তিনি যে এই ভালবাসার জন্যই লড়ে যাচ্ছেন ৩৬ বছর বয়সেও।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












