খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ নলছিটিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দু’শ ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার বরিশাল-ঝালকাঠি সড়কের রায়াপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতারা হলেন, উজিরপুরের মিলন দাসের ছেলে বিপব দাস, পাথরঘাটার গোলাম মোস্তফার ছেলে জহিরুল ইসলাম এবং রবিশালের সাগরদীর সুধীর দাসের ছেলে সজল দাস।
ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ওই তিন যুবক ইয়াবা নিয়ে মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে অভিযান করে তাদের আটক করা হয়। এসময় দু’শ ইয়াবা উদ্ধার ও যুবকদের কাছে থেকে একটি প্লাটিনা ব্রান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান, ডিবি পুলিশের পরিদর্শক কামরুজ্জামান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












