ডেস্ক নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুটি বিলে সম্মতি দিয়েছেন। দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে বিল দুটি পাস হয়।
বুধবার জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিল দুটি হচ্ছে- বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট বিল ২০১৭ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল ২০১৭।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সংসদে বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট বিল ২০১৭ পাসের প্রস্তাব করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, উন্নয়ন ও প্রসারে আন্তর্জাতিক পরিমণ্ডলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে গত ১৫ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল ২০১৭ জাতীয় সংসদে পাস হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বিলটি সংসদে উত্থাপন করেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












