চীনে পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির একটা ঝোঁক আছে।
মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ – এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। বেশ দর্শকও টানে এগুলো।
তবে সবশেষ এ তালিকায় যা যোগ হয়েছে তা অতি বিচিত্র।
চীনের উত্তরে শি জিয়াঝুয়াং বলে একটি শহর আছে সেখানে তৈরি হয়েছে একটি অদ্ভূত ভবন – যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসাথে জোড়া দেয়া হয়েছে।
এই ভবনটির এক অংশ বেজিংএর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে।
পুরো ভবনটি চারতলা সমান উঁচু।
বেজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এজন বলেছেন, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা । আরেকজনের মতে, এটি চীন -মার্কিন বন্ধুত্বের প্রতীক।
আরেকজন মন্তব্য করেছেন, এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি।
সুত্র, বিবিসি বাংলা
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












