ঢাকা: ৪২ দিন জেলে ছিলাম। ভাষার জন্য আমি জেল খেটেছি। বন্দিদশার সেই দিনগুলি ভোলার নয়।- ভাষা সৈনিক হওয়ার অপরাধে কারাবন্দি থাকার সময়ের কিছু স্মৃতি এভাবেই স্মরণ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অনুষ্ঠিত এক অালোকচিত্র প্রদর্শনীতে এ স্মৃতিচারণ করেন তিনি।
স্বেচ্ছাসেবক সংগঠন জার্নির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ‘সংগ্রামী জীবন গাঁথা’।
মন্ত্রী বলেন, সেসময় লালবাগ থানা থেকে আমিসহ সাতজনকে আটক করা হয়। তবে যে বিল্ডিংয়ে আমি ছিলাম সেটা ভেঙে এখন বহুতল ভবন নির্মিত হয়েছে। তার ক’দিন পর ২১শে ফেব্রুয়ারিতে আরও ৫শ জন ছাত্রকে আটক করে বন্দি করা হয়। তখন জেলখানাও যেন আন্দোলনের আরেক প্রতীক হয়ে উঠেছিল।
‘সেসময় সোয়া তেরো আনায় সারাদিনের খাবার পাওয়া যেত। সকালে দুটো রুটি, দুপুরে ও রাতে ডাল-ভাত জুটতো কপালে। তবে ক’দিন যাওয়ার পর খাবার কমিটি গঠন করে ভালো খাবার পাওয়ার এক পদ্ধতি বের করেছিলাম আমরা।’
মুহিত বলেন, তবে মজার বিষয় হলো সব খাবারেই ন্যাপথলিনের গন্ধ পাওয়া যেত।
কারাবন্দিদের স্যানিটেশনের ব্যবস্থা জঘন্য ছিলো উল্লেখ করে মুহিত বলেন, ওই সময় খোলা জায়গায় টয়লেটের ব্যাবস্থা ছিলো। যা খুবই বিব্রত করতো বন্দিদের।
বর্তমানে কারাবন্দিদের জন্য যথেষ্ট সুব্যবস্থা রয়েছে বলে জানান মন্ত্রী।
মঙ্গলবার শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












