এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে মালিক শ্রমিক স্বার্থ বিরোধী সড়ক পরিবহন আইন-২০১৭ বাতিলের দাবীতে গতকাল রোববার দিনাজপুরে পরিবহন শ্রমিকরা মানববন্ধন করেছে।
মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে এই আইন বাতিলের দাবী জানিয়ে বলেন, অন্যথায় আগামীতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই মানববন্ধন আয়োজন করে।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী,জেলা ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী (সাদা), শ্রমিক নেতা এনামুল হক, তৈয়ব আলী, আব্দুস সামাদ আলী, মোঃ মুন্না,প্রমুখ।
মানববন্ধনে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নিয়ন্ত্রনাধীন সকল পরিবহন সেক্টরের শ্রমিকরা অংশ নেয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












