আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনিত হলে ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। প্রেসিডেন্ট হাসান রুহানির দ্বিতীয় মেয়াদের প্রশাসনে জেনারেল আমির হাতামি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ (বৃহস্পতিবার) ইরানের জাতীয় সংসদ মজলিশে শূরার সদস্যদের সামনে দেয়া বক্তৃতায় জেনারেল আমির হাতামি এ মন্তব্য করেন। আগামী চার বছরের জন্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেলে দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বহুগুণে উন্নীত করা হবে বলে সংসদ সদস্যদের কাছে জেনারেল হাতামি প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, এ সময়ে ইরানের যুদ্ধ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কৌশলগত আকাশ ও নৌ শক্তি জোরদার করা এবং বিশেষায়িত বাহিনীর সংখ্যা বাড়ানো হবে বলে প্রতিশ্রুতি দেন হাতামি।
মনোয়ন সংক্রান্ত সংসদের আজকের বিতর্কে চার জন সংসদ সদস্য নয়া প্রতিরক্ষামন্ত্রীর পক্ষে বক্তব্য দিয়েছেন। এদের মধ্যে কেউই হাতামির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন নি। প্রেসিডেন্ট হাসান রুহানির প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হতে হলে হাতামিকে সংসদ সদস্যদের সংখ্যা গরিষ্ঠ আস্থা ভোট পেতে হবে।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












