অগ্রদৃষ্টি ডেস্কঃ দাবা খেলা সময়ের অপচয় ও হারাম বলে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শেখ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) গ্র্যান্ড মুফতির এ মন্তব্য সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে কখন তিনি এ ফতোয়া দিয়েছেন, তা স্পষ্ট নয়। এতে তিনি দাবা খেলাকে প্রাক-ইসলাম যুগে আরবে প্রচলিত ‘মাইসির’ খেলার সঙ্গে তুলনা করেছেন।
শুক্রবার (২২ জানুয়ারি) সৌদি আরবে দাবা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। এর ঠিক আগের দিন তার এমন ফতোয়ায় দেশটিতে দাবা খেলা নিষিদ্ধ না হলেও বিতর্কের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল আশ-শেখ তার ফতোয়ায় বলেছেন, এ খেলা শত্রুতা ও ঘৃণার জন্ম দেয়। সময়ের অপচয়ের পাশাপাশি অর্থেরও অপচয় ঘটায়।
গ্র্যান্ড মুফতির এ ফতোয়াকে কর্তৃপক্ষ ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সৌদি চেস অ্যাসোসিয়েশনের ল কমিটির সভাপতি মুসা বিন থাইলি বলেছেন, দাবাকে জনপ্রিয় করে তুলতে আমরা অনেক কিছুই করছি। শক্তি প্রয়োগ করা না হলে দেশের সর্বত্র দাবা খেলার আয়োজন অব্যাহত থাকবে।
ষষ্ঠ শতাব্দিতে ভারতে জন্ম নেওয়া প্রাচীন এই খেলা বর্তমানে গালফ রাষ্ট্রগুলোসহ বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












