আজহারুল ইসলাম শোভন : ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। শনিবার সন্ধ্যায় ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের আমিরগাঁও নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চালক আবু হানিফ, চট্টগ্রাম কর কমিশনের কর্মকর্তা মাহবুবুর রহমান, ভোলা চরফ্যাশনের মো: ইউসুফ, ভোলার আবুল কালাম, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কামাল হোসেন পাবেল ও সেনবাগের তৈল ব্যবসায়ী দেলোয়ার হোসেন রতন।
দাগনভূঞায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,ওই দিন সন্ধ্যায় লক্ষিপুর থেকে যাত্রীবাহী শাহী পরিবহন ৪০ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় চট্টগ্রামের দিকে।এসময় দাগনভূঞার আমিরগাঁও অতিক্রম করার সময় বাস-সিএনজি-মোটরসাইকেলের ত্রিমূখী সংর্ঘষ বাদে।
এতে বাসটি উল্টে রাস্তার উত্তর পাশে খাদে পড়ে যায়। আর সিএনজি ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে দুজন নিহত হয়।আহত হয় ৩০ জন।পরে আহতের মধ্যে ৫ জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু বরণ করে।
এদের মধ্যে ফেনী সদর হাসপাতালে ৩জন ও দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের লাশ রাখা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












