স্টাফ রিপোর্টারঃ দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পানিগাঁও বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ প্রাঙ্গণে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিগাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রবাসী প্রতিনিধি সামছুল হক, বাংলাদেশ প্রতিনিধি ক্বারী ইব্রাহীম আলী, বিশিষ্ট মুরব্বী গৌছ উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ইমরান ও জাবের আহমদ।
এ সময় বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের দেশ, জাতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আসন্ন পবিত্র ঈদকে সামনে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে অর্থ বিতরণ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তাই বিত্তবানদের গরীব-অসহায়দের পাশে দাঁড়ানো প্রয়োজন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করিমুল এহসান, ছামিন আহমদ ও সাজু আহমদ। উল্লেখ্য গ্রামের ২০ জন গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে নগদ ১ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
এদিকে উদপুর ইউনিয়নের রাখালগঞ্জ পানিগাঁও এর কৃতি সন্তান কুয়েত প্রবাসী বিশিষ্ট সংগঠক ও সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সভাপতি স্বনামধন্য কবি আব্দুল মালিক অগ্রদৃষ্টিকে বলেন, সম্প্রতি প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব-অসহায়, দুঃস্থদের মধ্যে প্রবাসীদের নগদ অর্থ বিতরণ, মানবতার কল্যাণে নিশ্চয় এটি একটি মহৎকর্ম; আর এই কর্মে আমি সম্পৃক্ত হতে পেরে অবর্ণনীয় আনন্দিত ও গর্বিত।
তিনি আরো বলেন, আর্ত-মানবতার সেবায় এই সংগঠনটি অনন্য ভূমিকা রাখার জন্য অাল্লাহ্ তাদেরকে তৌফিক দান করুন।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পিছিয়েে পড়া গ্রামদের একটি ‘ পানিগাঁও ‘। আমিও জন্মসূত্র থেকে বংশ পরম্পরায় এ’গ্রামের বাসিন্দা । এই গ্রামে আগে কোন প্রবাসী না থাকলেও এখন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন বহু প্রবাসী।
দিনকয়েক পূর্বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই গ্রামের সন্তানেরা ‘ ওয়াটসাপ ‘ গ্রুপ করে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে “পানি গাঁও প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ” নামে একটি সংগঠনের জন্ম দিয়ে সবাই সিদ্ধান্ত নেয় গ্রামের গরীব দূঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করবে ও শিক্ষার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মসজিদের অসম্পূর্ণ কাজে নিজেরা সাধ্যমত অবদান রেখে সম্পূর্ণ করা সহ সামাজিক অন্যান্য কর্মকান্ডে সাহায্য সহযোগীতা করবে । তারই ধারাবাহিকতায় গ্রামের সবচেয়ে প্রবীণ মুরব্বি ক্বারী ইব্রাহীম আলী ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ আজিজুর রহমান সাহেবের হাত দিয়ে প্রাথমিক ভাবে একহাজার টাকার অনুদানের টাকাটা প্রদানের সিদ্ধান্ত হয়।। পর্যায়ক্রমে বাকী পদক্ষেপ গুলা বাস্তবায়নে এই সংগঠনটি আপনাদের দোয়া কামনা করছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












