Menu |||

দলবদলের ইতিহাসে দামি ১০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখালেন ফিলিপে কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে গিয়ে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়ে পরিণত হলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। দলবদলের চুক্তিতে তার ওপরে আছেন শুধু নেইমার। গত আগস্টে পিএসজিতে যাওয়ার সময় নেইমার ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়েন।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের সেরা ১০ দলবদল:

১ নেইমার। ২২২ মিলিয়ন ইউরো
গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আগের মৌসুমে পল পগবার গড়া ১০৫ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ডটা দ্বিগুণেরও বেশি অঙ্কে ভেঙে দেন ব্রাজিলিয়ান তারকা। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম ২০ ম্যাচে ১৭ গোল করে সেটার প্রতিদানও ভালোই দিচ্ছেন নেইমার।

২ ফিলিপে কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরো
নেইমার চলে যাওয়ার পর থেকেই কুতিনহোকে দলে টানার চেষ্টা করছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির তিনটি প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। অবশেষে জানুয়ারিতে তাকে ছাড়তে রাজি হলো ইংলিশ ক্লাবটি। প্রাথমিকভাবে লিভারপুল পাবে ১২০ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো পাবে পরে। এই ১৬০ মিলিয়ন ইউরো কোনো ইংলিশ ক্লাবেরও রেকর্ড।

৩ উসমান ডেম্বেলে। ১০৫ মিলিয়ন ইউরো
গত গ্রীষ্মের দলবদলে ডেম্বেলে যখন বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ন্যু ক্যাম্পে এলেন, তিনিই বার্সেলোনার সবচেয়ে দামি খেলোয়াড়। সেই রেকর্ড ভেঙে দিলেন কুতিনহো। ডেম্বেলে অবশ্য এখনো তার সেরাটা দেওয়ার সুযোগ পাননি। ক্লাবে এসেই হাঁটুতে পাওয়া চোটে এখন পর্যন্ত মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটিয়েছেন।

৪ পল পগবা। ১০৫ মিলিয়ন ইউরো
২০১২ সালে ফ্রি ট্রান্সফারে পগবাকে জুভেন্টাসে যাওয়ার অনুমতি দিয়ে বড় ভুলই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চার বছর পর রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ফরাসি মিডফিল্ডারকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে হয়েছে ‘রেড ডেভিল’দের। কেন তাকে এত দাম দিয়ে আবার ফিরিয়ে এনেছে, সেটার জবাব ধীরে ধীরে দিতে শুরু করেছেন পগবা।

৫ গ্যারেথ বেল। ১০০.৮ মিলিয়ন ইউরো
আরেক প্রাক্তন রেকর্ডধারী। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ যখন টটেনহাম থেকে বেলকে দলে ভেড়াল, তিনিই ছিলেন এক শ মিলিয়ন ইউরোর প্রথম খেলোয়াড়। ওয়েলস তারকা এখনো বিক্রি হওয়া ব্রিটেনের সবচেয়ে দামি খেলোয়াড়।

৬ ক্রিস্টিয়ানো রোনালদো। ৯৪ মিলিয়ন ইউরো
২০০৯ সালে পর্তুগিজ তারকাই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। তখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। রোনালদো রিয়ালে এসে জিতেছেন চারটি ব্যালন ডি’অর, তিনটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা।

৭ গঞ্জালো হিগুয়াইন। ৯০ মিলিয়ন ইউরো
২০১৬ সালের গ্রীষ্মে নাপোলিকে অবাক করে দেয় জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকারের বাই আউট ক্লজের পুরোটাই দেওয়ার জুভেন্টাসের সিদ্ধান্তটা অবাক করেছিল আরো অনেককেই। জুভেন্টাস অবশ্য ৯০ মিলিয়ন ইউরো দুই কিস্তিতে দিয়েছে।

৮ নেইমার। ৮৬.২ মিলিয়ন ইউরো
নেইমারই একমাত্র খেলোয়াড় যিনি দশজনের তালিকায় দুবার আছেন। ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। যেটি ছিল সবচেয়ে বড় এবং বিতর্কিত এক দলবদল।

৯ রোমেলু লুকাকু। ৮৪.৮ মিলিয়ন ইউরো
গত বছরের জুলাইয়ে এভারটন থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। ইউনাইটেডের জার্সিতে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৬ গোল করেছেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

১০ ভার্জিল ফন ডাইক। ৮৪.৫ মিলিয়ন ইউরো
সেরা দশে থাকা একমাত্র ডিফেন্ডার ডাইক। অর্থাৎ তিনিই বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। ডিসেম্বরের শেষ দিকে সাউদাম্পটন থেকে ডাইককে কেনা চূড়ান্ত করে লিভারপুল। গত জুলাইয়ে টটেনহাম থেকে ম্যানচেস্টার সিটিতে আসা কাইল ওয়াকারের ৬০ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙেন ডাচ ডিফেন্ডার।

এই মৌসুমের শুরুতে মোনাকো থেকে ধারে পিএসজিতে এসেছেন কাইলিয়ান এমবাপে। ধারের চুক্তির শর্ত অনুযায়ী চাইলে তাকে ২০২২ সালের জুন পর্যন্ত স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করতে পারবে পিএসজি। এতে তাদের গুনতে হবে ১৮০ মিলিয়ন ইউরো। স্থায়ীভাবে চুক্তি হলে ফরাসি এই ফরোয়ার্ডই হবেন দলবদলে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়।

তথ্যসূত্র : গোল ডটকম।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

» কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

» সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

» ১ মে থেকে কুয়েত ও মাস্কাটে আমিরাতের বিমান চলাচল শুরু

» সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সচল হচ্ছে কুয়েত বিমানবন্দর

» কুয়েতের অর্থনৈতিক চিত্র ২০২৬: জিডিপি, রাজস্ব ও নাগরিক কল্যাণ

» কুয়েত বিমানবন্দরের প্রস্তুতি সম্পন্ন, চূড়ান্ত ধাপসমূহ পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

» আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

» কুয়েতসহ তিন দেশ থেকে ৩৪ প্রবাসীর মরদেহ দেশে ফিরল

» কুয়েতে চুরির চেষ্টাকালে ৫ বাংলাদেশি আটক

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

দলবদলের ইতিহাসে দামি ১০ ফুটবলার

স্পোর্টস ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় নাম লেখালেন ফিলিপে কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরোতে ন্যু ক্যাম্পে গিয়ে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়ে পরিণত হলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। দলবদলের চুক্তিতে তার ওপরে আছেন শুধু নেইমার। গত আগস্টে পিএসজিতে যাওয়ার সময় নেইমার ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়েন।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের সেরা ১০ দলবদল:

১ নেইমার। ২২২ মিলিয়ন ইউরো
গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আগের মৌসুমে পল পগবার গড়া ১০৫ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ডটা দ্বিগুণেরও বেশি অঙ্কে ভেঙে দেন ব্রাজিলিয়ান তারকা। ফরাসি ক্লাবটির হয়ে প্রথম ২০ ম্যাচে ১৭ গোল করে সেটার প্রতিদানও ভালোই দিচ্ছেন নেইমার।

২ ফিলিপে কুতিনহো। ১৬০ মিলিয়ন ইউরো
নেইমার চলে যাওয়ার পর থেকেই কুতিনহোকে দলে টানার চেষ্টা করছিল বার্সেলোনা। তবে কাতালান ক্লাবটির তিনটি প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। অবশেষে জানুয়ারিতে তাকে ছাড়তে রাজি হলো ইংলিশ ক্লাবটি। প্রাথমিকভাবে লিভারপুল পাবে ১২০ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো পাবে পরে। এই ১৬০ মিলিয়ন ইউরো কোনো ইংলিশ ক্লাবেরও রেকর্ড।

৩ উসমান ডেম্বেলে। ১০৫ মিলিয়ন ইউরো
গত গ্রীষ্মের দলবদলে ডেম্বেলে যখন বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ন্যু ক্যাম্পে এলেন, তিনিই বার্সেলোনার সবচেয়ে দামি খেলোয়াড়। সেই রেকর্ড ভেঙে দিলেন কুতিনহো। ডেম্বেলে অবশ্য এখনো তার সেরাটা দেওয়ার সুযোগ পাননি। ক্লাবে এসেই হাঁটুতে পাওয়া চোটে এখন পর্যন্ত মৌসুমের প্রায় পুরোটাই মাঠের বাইরে কাটিয়েছেন।

৪ পল পগবা। ১০৫ মিলিয়ন ইউরো
২০১২ সালে ফ্রি ট্রান্সফারে পগবাকে জুভেন্টাসে যাওয়ার অনুমতি দিয়ে বড় ভুলই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চার বছর পর রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে ফরাসি মিডফিল্ডারকে ওল্ড ট্র্যাফোর্ডে আনতে হয়েছে ‘রেড ডেভিল’দের। কেন তাকে এত দাম দিয়ে আবার ফিরিয়ে এনেছে, সেটার জবাব ধীরে ধীরে দিতে শুরু করেছেন পগবা।

৫ গ্যারেথ বেল। ১০০.৮ মিলিয়ন ইউরো
আরেক প্রাক্তন রেকর্ডধারী। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ যখন টটেনহাম থেকে বেলকে দলে ভেড়াল, তিনিই ছিলেন এক শ মিলিয়ন ইউরোর প্রথম খেলোয়াড়। ওয়েলস তারকা এখনো বিক্রি হওয়া ব্রিটেনের সবচেয়ে দামি খেলোয়াড়।

৬ ক্রিস্টিয়ানো রোনালদো। ৯৪ মিলিয়ন ইউরো
২০০৯ সালে পর্তুগিজ তারকাই ছিলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। তখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। রোনালদো রিয়ালে এসে জিতেছেন চারটি ব্যালন ডি’অর, তিনটি চ্যাম্পিয়ন লিগ শিরোপা।

৭ গঞ্জালো হিগুয়াইন। ৯০ মিলিয়ন ইউরো
২০১৬ সালের গ্রীষ্মে নাপোলিকে অবাক করে দেয় জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকারের বাই আউট ক্লজের পুরোটাই দেওয়ার জুভেন্টাসের সিদ্ধান্তটা অবাক করেছিল আরো অনেককেই। জুভেন্টাস অবশ্য ৯০ মিলিয়ন ইউরো দুই কিস্তিতে দিয়েছে।

৮ নেইমার। ৮৬.২ মিলিয়ন ইউরো
নেইমারই একমাত্র খেলোয়াড় যিনি দশজনের তালিকায় দুবার আছেন। ২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে দলে ভেড়ায় বার্সেলোনা। যেটি ছিল সবচেয়ে বড় এবং বিতর্কিত এক দলবদল।

৯ রোমেলু লুকাকু। ৮৪.৮ মিলিয়ন ইউরো
গত বছরের জুলাইয়ে এভারটন থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন লুকাকু। ইউনাইটেডের জার্সিতে এখন পর্যন্ত ৩১ ম্যাচে ১৬ গোল করেছেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।

১০ ভার্জিল ফন ডাইক। ৮৪.৫ মিলিয়ন ইউরো
সেরা দশে থাকা একমাত্র ডিফেন্ডার ডাইক। অর্থাৎ তিনিই বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার। ডিসেম্বরের শেষ দিকে সাউদাম্পটন থেকে ডাইককে কেনা চূড়ান্ত করে লিভারপুল। গত জুলাইয়ে টটেনহাম থেকে ম্যানচেস্টার সিটিতে আসা কাইল ওয়াকারের ৬০ মিলিয়ন ইউরোর রেকর্ড ভাঙেন ডাচ ডিফেন্ডার।

এই মৌসুমের শুরুতে মোনাকো থেকে ধারে পিএসজিতে এসেছেন কাইলিয়ান এমবাপে। ধারের চুক্তির শর্ত অনুযায়ী চাইলে তাকে ২০২২ সালের জুন পর্যন্ত স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করতে পারবে পিএসজি। এতে তাদের গুনতে হবে ১৮০ মিলিয়ন ইউরো। স্থায়ীভাবে চুক্তি হলে ফরাসি এই ফরোয়ার্ডই হবেন দলবদলে বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড়।

তথ্যসূত্র : গোল ডটকম।

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ, প্রথম দিনেই ব্যাপক সাড়া

কুয়েতে মে দিবসের ফুটবল উৎসব,জয়ী ঢাকা স্পোর্টিং ক্লাব

সচেতন প্রবাসী, সুরক্ষিত বাংলাদেশ: কুয়েতে নিরাপদ অভিবাসনে রাষ্ট্রদূতের বিশেষ বার্তা

আগামী বুধবার পর্যন্ত কুয়েতে বৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস

কুয়েতের চেয়ে বড় কেউ নয়’: প্রভাবশালী ব্যবসায়ীকেও ফিরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটের সমাধান কি পাকিস্তানে? ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব

৫৬ বছরের অবিচ্ছেদ্য বন্ধন, বিলেতে মৌলভীবাজারের তালুকদার পরিবারের খুশির মুহূর্ত

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জিসিসি, জর্ডান ও রাশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

আরবের তপ্ত রোদে শীতল এক মানবিকতা, যেখানে 'মুগ্ধ'রা বেঁচে থাকে বারো মাস

স্বাধীনতার ঘোষক ও জাতির পিতা ইস্যু কি অধরাই থেকে যাবে?

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 3 May.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।