ডা. ফারহানা মোবিন : বাংলাদেশের অনুকাব্যের জনক সাইদুজামান রওশন। লেখালেখি করেন দন্তস্য রওশন নামে। তিনি একাধারে
কবি, সাহিত্যিক, উপন্যাসিক এবং সম্পাদক। তিনি লেখেন সব বয়সী পাঠকের জন্য। বাংলা সাহিত্যের অবদানের জন্য তিনি এইবার অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশু সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়েছেন।
গত ১৮ ইং ফেব্রুয়ারী রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিশু একাডেমী থেকে এই পুরষ্কার ঘোষণা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, পরিচালক আনজীর লিটন, অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আবুল বাসার। বিভিন্ন ক্যাটাগরীতে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত এই পুরষ্কার দেয়া হয়।
দন্ত্যস রওশন তাঁর লেখা “নোটুর সেভেনটি ওয়ান” বইটির জন ̈ এই পুরষ্কার পেয়েছেন। ২০১৩ সালে বিদ্যা প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল এই বই। বইটির প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান খোকা, প্রচ্ছদ শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। মুক্তিযোদ্ধারে পটভূমিতে লেখা এই বই। বইটি সব বয়সের পাঠকের জন ̈ উপযোগী।
দন্ত্যস রওশন লেখেন সব বয়সের পাঠকের জন্য। অনুকাব্য, গল্প, উপন্যাস, প্রবন্ধ সংকলিত গ্রন্থ লিখে চলেছেন দীর্ঘ চার দশক ধরে। তাঁর প্রকাশিত বই এর সংখ্যা ৭২ টি। এইবারের বইমেলায় তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩ টি। তিনি দৈনিক প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি।











