ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন শাহাবউদ্দীন মেমোরিয়াল একাডেমী রিইউনিয়ন টিম (স্মার্ট) এর প্রতিষ্ঠাতা সদস্য তুষার আশিফুলের (৩৪) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্মার্ট কর্তৃপক্ষ।
শোক বার্তায় স্মার্ট কর্তৃপক্ষ বলেন, আমাদের সহযাত্রী তুষার আশিফুলের মৃত্যুতে স্মার্ট পরিবার গভীরভাবে শোকাহত। তার এই অকাল মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। পাশাপাশি ওনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ্ যেন তাঁর পরিবারকে এই শোক সইবার মত ধৈর্য দান করে, তাকে জান্নাতবাসী করে, আমিন।
তুষার আশিফুল দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের সামসুল হুদা সাহেবের ছোট ছেলে। সে শাহাবউদ্দীন মেমোরিয়াল একাডেমীর ১৯৯৯ ব্যাচের ছাত্র ছিল। দুই ভাই, তিন বোনের মধ্যে সে সবার ছোট। মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। পরবর্তীতে নরসিংদী জেলা সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করে। বাদ আসর কোচেরচর ঈদগাহ্ মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












