আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি আজ(সোমবার) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আবদুল্লাহ হাবিবি এবং সেনাপ্রধান কদম শাহ শাহিম পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। সম্প্রতি দেশটির বলখ প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবারে তালেবানের হামলা প্রায় ১৪০ সেনা নিহত হওয়ার ঘটনার পর তারা পদত্যাগ করেন।
আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে টুইটারে দেয়া বার্তায় বলা হয়েছে, তাদের এ পদত্যাগ পত্র অবিলম্বে কার্যকর হবে। প্রেসিডেন্ট গনির ভারপ্রাপ্ত মুখপাত্র হোসেইন মুরতাজাভি বলেছেন, শুক্রবারের তালেবান হামলার কারণে তারা পদত্যাগ করেছেন।
দেশটির উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার ই শরীফ শহরে চালানো হামলাকে আফগানিস্তানের কোনো সেনা স্থাপনায় চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হয়। আফগান কর্মকর্তারা বলেছেন হামলার সঙ্গে প্রায় ১০ জন তালেবানের একটি দল জড়িত ছিল। তারা আফগান সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সামরিক যান নিয়ে ঘাঁটিতে ঢোকে। তারা দুপুরের আহার গ্রহণরত এবং জুমার নামাজ শেষে একটি মসজিদ থেকে বের হওয়া আফগান সেনাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। হামলাকারীরা রকেট চালিত গ্রেনেড এবং রাইফেল ব্যবহার করেছে।
উত্তর আফগানিস্তানে তালেবানের কয়েকজন প্রবীণ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানোর দাবি করেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। শনিবার এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












