টঙ্গী প্রতিনিধি, নিম্ম আদালতের খালাসের রায়ের বির“দ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আপিলে খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের কারাদণ্ড ও আরো ২০ কোটি টাকা জরিমানার রায় প্রদানের প্রতিবাদে টঙ্গীতে বৃহস্পতিবার দুপুরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে গাজীপুর মহানগর ছাত্রদল।
টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপনের নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুর“ত্বপুর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে স্থানীয় এশিয়া পেট্রল পাম্পের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা রমজান আলী বাবু, তানভীর আহমেদ রাজন, পাপন আহমেদ, আলাউদ্দিন হোসেন, ফয়সাল আহমেদ, রফিকুল ইসলাম, মনির হোসেন, আলী হোসেন, অহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইামরান হোসেন, আলামিন, রায়হান, অপু আহমেদ প্রমুখ।
অপরদিকে মহাসড়কের টঙ্গী বাজার বাসস্ট্যান্ড থেকে অপর একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় যুবদল। মিছিলটি স্থানীয় আনারকলি সিনেমা হলের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন, টঙ্গী থানা যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল, হার“ন অর রশিদ, পলাশ, স্যামল, আব্দুল আলী, আক্তার হোসেন, অপু হোসেন, শাহজাহান সাজু, সালাউদ্দিন, বাদল মিয়া, আব্দুল হেলিম, জাফর আহমেদ, সাইফুল ইসলাম, মনির হোসেন, বাহাদুর মিয়া, আলতাফ হোসেন প্রমুখ।
কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিম্ন আদালতে বেকসুর খালাস দেয়ার পরও উচ্চ আদালতে সাত বছরের কারাদন্ড ও একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে কুষ্টিয়া শহর ছাত্রদল।
বৃহস্পতীবার বিকালে কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুনের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একতারা মোড়ে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলায় গায়ের জোরে তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। সরকার তারেক রহমানকে ভয় পায়। এজন্য তাকে নির্বাচন থেকে দুরে রাখতে সাজা দেয়া হয়েছে। বক্তারা বলেন, দেশে আইনের শাসন নেই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকার নানা মুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশকে রক্ষা করতে সবাইকে ওইক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর ছাত্রদলের সহ সভাপতি সামিউল আজিম সনি, নিয়ামত উল্লাহ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ বিন লিংকন, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, সহ- সাংগঠনিক সম্পাদক আবমিম রহমান, ইবি ছাত্রদল নেতা সাহারিয়ার ফয়সাল মিশুক, শহর ছাত্রদল নেতা প্রিন্স, রাহুল আনাম চাঁদ, সাফায়েত, রাসেল প্রমুখ।











