আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে মেয়েদের হাইহিল জুতার আকৃতির এক বিশাল চার্চ।
১৬ মিটার উঁচু এই গির্জাটি তৈরিতে খরচ হয়েছে প্রায় পৌণে পাঁচ লক্ষ মার্কিন ডলার।
আগামী ৮ই ফেব্রুয়ারী এই চার্চটি উদ্বোধন করা হবে।
মূলত তাইওয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার স্থানীয় সরকার এই চার্চটি নির্মাণের উদ্যোগ নেয়।
তবে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই চার্চটি নিয়মিত প্রার্থনার জন্য ব্যবহার করা হবে না। তবে বিয়ের অনুষ্ঠান, বিয়ের আগে দম্পতিদের ছবি তোলা ইত্যাদি কাজে এটি ব্যবহারের অনুমতি দেয়া হবে।
“আমরা চেয়েছি এটিকে একটি রোম্যান্টিক জায়গা হিসেবে গড়ে তুলতে”, বলেছেন কর্মকর্তা প্যান সুই পিং।
তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে আছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী।
১৯৬০ সালে এখানকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তার দুই পা তখন কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়।
মেয়েটিকে এরপর তার সারা জীবন অবিবাহিত অবস্থায় কাটাতে হয়। স্থানীয় এক চার্চে মেয়েটি কাজ করতো।
বলা হচ্ছে হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












