ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দুপুরে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে সোহানুর রহমান সোহানকে সভাপতি ও আসিফ তালুকদারকে সাধারণ সম্পাদক করে মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি তে সহ-সম্পাদক এর দায়িত্ব পান সাকিবুর রহমান সায়েম।
হলের কয়েকজন এর সাথে কথা বলে জানা যায়, সায়েম সবার আদরের এবং ছাত্রলীগ এর রাজনীতিতে অনেক একটিভ।
সায়েম এর সাথে এ ব্যাপার এ কথা বলতে গেলে সায়েম বলেনে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সারাজীবন আওয়ামী রাজনীতির সাথে থাকতে চাই এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে চাই।
সায়েম আরোও বলেন, রাজনীতি মানে নিজে সুবিধা নেয়া নয় বরং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায় করার চেষ্টা করা যেমনটা করেছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
হল কমিটিতে স্থান দেয়ায় বিশ্ববিদ্যালয় এর সভাপতি, সাধারন সম্পাদক এবং হলের সভাপতি, সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবাইকে শুভেচ্ছা জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












