অগ্রদৃষ্টি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে শুরু হয়ে আধাঘণ্টা ধরে এই সংর্ঘষ চলে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থা গুরুতর।
চিকিৎসকরা জানিয়েছেন, সঙ্গীত বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রায়হানের অবস্থা আশংকাজনক।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে আবিদ আল হাসান এসএম হলের অতিথি কক্ষে হলের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নেতাদের নিয়ে বৈঠকে বসেন।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত। জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। আবিদ আল হাসান ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
এর আগে বুধবার হলের ১টি সিট নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












