নবীগঞ্জ প্রতিনিধি॥ ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর ফিটনেসবিহীন গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত। হাইকোর্টের নিষেধাজ্ঞার পর ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চালানোর অপরাধে নবীগঞ্জের সঈদপুর বাজারে ৪টি মামলা হয়েছে।
সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সঈদপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ফিটনেস না থাকায় মহাসড়কে চলাচলরত সিএনজি-অটোরিক্সা, মোটর সাইকেল ও নসিমনের বিরুদ্ধে ০৪টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৫শ টাকা করে ২ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। এতে ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্য ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ অংশ নেয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আনোয়ার হোসেন জানান, হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলাচলরত সিএনজি-অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে ০৪টি মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি এ বিষয়ে যাত্রীদেরকে সচেতন হয়ে আদালতকে সহযোগিতার কথা ব্যক্ত করেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












