ডেস্ক নিউজ: যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংক্ষিপ্ত সফরে আগামীকাল ঢাকা আসছেন।
বুধবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন তিনি। সফরসূচি শেষে ২৭ এপ্রিলই তিনি ফিরে যাবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া শ্রমিক অধিকার নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
একটি বেসরকারি সংস্থার আমন্ত্রণে তাদের উন্নয়নমূলক কাজ দেখতেই ঢাকায় আসছেন ডেভিড ক্যামেরন। এটি তার ব্যক্তিগত সফর।
২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে এক গণভোটে অনুষ্ঠিত হয়। গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা হবে তার জন্য প্রথম বাংলাদেশ সফর।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












