Menu |||

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্ইুদিনের সরকারি সফরে আজ রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

একটি তার্কিশ এয়ারক্রাফট সে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত মাসে তুরস্ক সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সফরকালে বিনালি ইলদিরিম আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করবেন।

সাভার থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আসার পথে তুরস্কের প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলানগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট উদ্বোধন করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বিষয় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তিনি শরণার্থীদের অবস্থার উন্নয়নে প্রচেষ্টার বিষয় নিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এ মানবিক সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেছেন। বিনালি ইলদিরিম বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জাতিসংঘের হিসেব অনুযায়ী গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

» ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

» কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

» গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

» কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

» খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

» কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

» কুয়েত গাউছিয়া কমিটি ফাহাহিল শাখার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

» টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ : রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্ইুদিনের সরকারি সফরে আজ রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে।

একটি তার্কিশ এয়ারক্রাফট সে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত মাসে তুরস্ক সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

সফরকালে বিনালি ইলদিরিম আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করবেন।

সাভার থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আসার পথে তুরস্কের প্রধানমন্ত্রী রাজধানীর শেরেবাংলানগরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ক্যান্সার ইউনিট উদ্বোধন করবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি দ্বিক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগ বিষয় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের প্রধানমন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। তিনি শরণার্থীদের অবস্থার উন্নয়নে প্রচেষ্টার বিষয় নিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু গত সেপ্টেম্বরে বাংলাদেশে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট এ মানবিক সংকট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলেছেন। বিনালি ইলদিরিম বুধবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

জাতিসংঘের হিসেব অনুযায়ী গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৬ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। বাসস

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতের আদালতে বাংলাদেশি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড, ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

বিদেশী বিনিয়োগকারীদের ১৫ বছরের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি দিচ্ছে কুয়েত

কুয়েত প্রবাসী কবি ও সাহিত্যিক সঞ্জীব ভদ্র চন্দন আর নেই, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের শোক প্রকাশ

প্রবাসের গণ্ডি পেরিয়ে এবার জন্মভূমির সেবায় কামাল হোসেন ভূঁইয়া

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ও বিমান চলাচল স্থগিত

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sat, 5 Sep.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।