স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়লেন মাশরাফি বিন মর্তুজা।
এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগে (ডিপিডিসিএল) এখন পর্যন্ত ৩৮টি উইকেট নিয়েছেন এই টাইগার অধিনায়ক। ফলে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ শিকারের রেকর্ড এখন তার।
গত মৌসুমে ৩৫ উইকেট নিয়ে একই রেকর্ডের মালিক হয়েছিলেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। এক মৌসুম পরেই এবার রনির কীর্তি মুছে ফেললেন ৩৪ বয়সী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
চলতি মৌসুমে ১৫ ম্যাচে ১২২ দশমিক ৫ ওভার বোলিং করেছেন মাশরাফি। রান দিয়েছেন ৫৪০। গড়- ১৪ দশমিক ২১। ওভার প্রতি ইকোনমি ৪ দশমিক ৩৯। দু’বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৪৪ রানে ৬ উইকেট। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেরা বোলিং ফিগার দাড় করানোর ম্যাচেও হ্যাট্রিকও করেন ম্যাশ।
এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫৭টি ম্যাচ খেলেছেন মাশরাফি এবং ৩৬৭টি উইকেট নিয়েছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল












