জাকির সিকদার ,আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে মোস্তফা চৌধুরী সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এবার সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মোস্তফা হোসেন চৌধুরী ও ছাতা প্রতীকে রফিক আহমেদ মুফতি প্রতিদ্বন্দ্বিতা করেন।সহ-সভাপতি পদে বটগাছ প্রতীক নিয়ে শামীম সিদ্দিকী জয়লাভ করেছেন। নিকট প্রতিদ্বন্দ্বি ছিলেন এম হাফিজুর রহমান।
সম্পাদক পদে মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছেন কালের কণ্ঠের ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মো. বদরুল আলম চৌধুরী।
যুগ্ম-সম্পাদক পদে এককভাবে নির্বাচন করছেন মোহাম্মদ জামাল উদ্দিন। কোষাধ্যক্ষ পদে কল্যাণ সাহা চশমা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন।
সদস্য পদে বিজয়ীরা হলেন,আইয়ুব আনসারী, এ কে এম কামরুজ্জামান (হিরু), শরিফুল আরিফ সোহেল, শাহনাজ শারমিন, মোহাম্মদ আতিকুর রহমান হাবিব, মতুল মল্লিক, ও বরুণ ভৌমিক নয়ন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












